ইসরাইলে মার্কিন দূতাবাস ৩ দিন বন্ধ ঘোষণা

ইসরাইলে মার্কিন দূতাবাস ৩ দিন বন্ধ ঘোষণা

সংগৃহীত

ইসরাইল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণে ইসরাইলে অবস্থিত মার্কিন দূতাবাস বুধবার (১৮ জুন) থেকে আগামী শুক্রবার (২১ জুন) পর্যন্ত বন্ধ থাকবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি কর্মকর্তা এবং তাদের পরিবারকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে দূতাবাস।

মঙ্গলবার (১৭ জুন) মার্কিন পররাষ্ট্র দপ্তর এ ঘোষণা দেয়। খবর আনাদোলু এজেন্সির। 

এক বিবৃতিতে মার্কিন দূতাবাস জানিয়েছে, বর্তমান নিরাপত্তা পরিস্থিতি এবং ইসরাইল ও ইরানের  মধ্যে চলমান সংঘাতের ফলে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারি সব মার্কিন কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যরা তাদের বাসস্থানের ভেতরে এবং কাছাকাছি স্থানে আশ্রয় নেবেন।

বিবৃতিতে বলা হয়েছে, জেরুজালেমে অবস্থিত দূতাবাসের পাশাপাশি, তেল আবিবে কনস্যুলার পরিষেবাও শুক্রবার পর্যন্ত বন্ধ থাকবে।

দূতাবাস আরো জানিয়েছে যে, বেসরকারি মার্কিন নাগরিকদের ইসরাইল ত্যাগ করতে সহায়তা করার বিষয়ে এই মুহূর্তে তাদের কোনো ঘোষণা নেই।  ইসরাইলের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর এবং সমুদ্রবন্দরগুলো বর্তমানে বন্ধ রয়েছে।