কুমিল্লায় প্রবাসীর লাশ আনতে গিয়ে প্রাণ হারালেন দুই স্বজন

কুমিল্লায় প্রবাসীর লাশ আনতে গিয়ে প্রাণ হারালেন দুই স্বজন

প্রতিকী ছবি

কুমিল্লায় সৌদি প্রবাসী মো. রুবেলের লাশ নিয়ে বাড়ি ফেরার পথে লাশবাহী অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় লাশ হলেন রুবেলের বড় ভাই বাবুল ও তাদের প্রতিবেশী ওসমান মিয়া। 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর (বাতিশা) নামক স্থানে শনিবার বিকালে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহতরা চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর ইউনিয়নের তালুকদার পাড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সৌদি প্রবাসী তালুকদার পাড়া গ্রামের রুবেলের মরদেহ শনিবার সৌদি আরব থেকে এক বছর পর ঢাকা বিমান বন্দরে নিয়ে আসা হয়। বিমান বন্দর থেকে নিহত রুবেলের বড় ভাই ও তাদের প্রতিবেশী ওসমান মিয়া বিমান বন্দর থেকে রুবেলের লাশ নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা করেন। বিকাল ৫টার দিকে লাশবাহী অ্যাম্বুলেন্সটি জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাতিশা এলাকায় পৌঁছলে একটি লড়ির পেছনে সজোরে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলে প্রবাসী রুবেলের ভাই বাবুল (৩২) এবং হাসপাতালে নেওয়ার পথে ওসমান মিয়া (৪০) মারা যান। এ দুর্ঘটনায় তাদের সঙ্গে থাকা অপর প্রতিবেশী রশির মিয়া (৩০) গুরুতর আহত হন। আহত বশির মিয়াকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাইওয়ে পুলিশের মিয়াবাজার থানার ইনচার্জ মো. সাহাব উদ্দিন দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর লড়ি গাড়ি ও অ্যাম্বুলেন্সের চালক পালিয়ে গেছে। দুর্ঘটনায় জড়িতদের সনাক্তে পুলিশ কাজ করছে।

পবিত্র আশুরা উপলক্ষে রিহ্যাব এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে রোববার সারাদেশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র আশুরা উদযাপিত হবে। পবিত্র আশুরা উপলক্ষে রিহ্যাব এর উদ্যোগে শনিবার বিকালে রিহ্যাব কার্যালয়ে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

আলোচনায় মূল বক্তব্য উপস্থাপন করেন রিহ্যাব এর পরিচালক ড. মো. হারুন অর রশিদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলায়াত করেন রিহ্যাব পরিচালক লায়ন সুরুজ সরদার। 

আলোচনা সভায় সমাপনী বক্তব্য প্রদান করেন রিহ্যাব প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামান। এ সময় রিহ্যাব পরিচালক ও প্রেস এবং মিডিয়া কমিটির চেয়ারম্যান মুহাম্মদ লাবিব বিল্লাহ্, রিহ্যাব পরিচালক প্রকৌশলী মো. মঞ্জুরুল ফরহাদসহ রিহ্যাব এর অন্যান্য নেতৃবৃন্দ এবং সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মুসলিম উম্মাহর জন্য শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।