বড় সুখবর পেলেন সাকিব
সাকিব আল হাসান
দীর্ঘদিন ধরেই মাঠে বাইরে রয়েছেন সাকিব আল হাসান। তবে সিপিএলসহ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেয়েছেন এবার আরও একটি সুখবর পেলেন দেশসেরা এই ক্রিকেটার। গ্লোবাল সুপার লিগে দল পেয়েছেন তিনি।
বিশ্বসেরা এই অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে আইএলটি-টোয়েন্টির চ্যাম্পিয়ন দল দুবাই ক্যাপিটালস। দক্ষিণ আফ্রিকার কেশভ মহারাজের বদলে সাকিবকে দলে ভিড়িয়েছেন ফ্রাঞ্চাইজিটি।
রোববার (৬ জুলাই) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে একপোস্ট করে এই তথ্য নিশ্চিত করেছেন দুবাই ক্যাপিটালস।
এবারের গ্লোবাল সুপার লিগে অংশ নেবে ৫টি দল। তাদের মধ্যে আছে বাংলাদেশের রংপুর। এই টুর্নামেন্টে খেলবে সেন্ট্রাল স্ট্যাগ, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, হোবার্ট হারিকেনস ও দুবাই ক্যাপিটালস।