বরিশাল ও ব্রাহ্মণবাড়িয়ায় কবি আল মাহমুদের জন্মবার্ষিকী পালিত
ফাইল ছবি
কবি আল মাহমুদের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে নগরীর একটি হলরুমে শেকড় সাহিত্য সংসদের উদ্যোগে এই সভা হয়। কবির বর্ণাঢ্য কর্মময় ও সাহিত্য জীবন নিয়ে আলোচনা করে আলোচকরা।
এ সময় উপস্থিত ছিলেন, শেকড় সাহিত্য সংসদের পথিক মোস্তফা, বরিশাল সংস্কৃতি কেন্দ্রের আযাদ আলাউদ্দীন, খৈয়াম আজাদ, মাহমুদ ইউসুফ, সজীব তাওহীদ, আহমেদ বেলাল, সাইফুল্লাহ সাঈফ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি মৃম্ময় হাসান।
এদিকে ব্র্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয় কবি আল মাহমুদ ৮৯তম জন্মদিন। এ উপলক্ষ্যে শনিবার ব্রাহ্মণবাড়িয়া কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও স্মৃতি পরিষদের উদ্যোগে নিয়াজ মুহাম্মদ উচ্চবিদ্যালয় অডিটরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে। কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও স্মৃতি পরিষদের সভাপতি ইব্রাহিম খান সাদাত এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক রেজাবুদ্দৌলা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, লিয়াকত আলী। প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, অদ্বৈত মলবর্মণ স্মৃতি গ্রন্থাগারের আহ্বায়ক ও সাবেক অতিরিক্ত সচিব শাহ মোহাম্মদ সানাউল হক, রফিকুল ইসলাম অনুষ্ঠানে বক্তব্য রাখেন।