প্রশাসনের বিভিন্ন জায়গায় স্বৈরাচারের দোসররা আছে: নাহিদ

প্রশাসনের বিভিন্ন জায়গায় স্বৈরাচারের দোসররা আছে: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম

প্রশাসনের বিভিন্ন জায়গায় স্বৈরাচারের দোসররা আছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার (২০ জুলাই) বেলা সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের নিউমার্কেট হোটেল সৈকতে জুলাই শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। 

নাহিদ ইসলাম বলেন, আমরা সারাদেশে পদযাত্রা করছি, সব শহিদ পরিবারের সঙ্গে বসছি। তাদের সবারই কমবেশি একই সমস্যা। কিছু জায়গায় সমস্যাগুলো কম, সুযোগ-সুবিধাগুলো পৌঁছেছে বা খোঁজখবর নেওয়া হয়েছে। আমরা সবসময় সব অবস্থাতেই শহিদ পরিবারের পাশে আছি। 

তিনি আরও বলেন. আমি যখন সরকারে ছিলাম তখন আমরা তাদের নিয়ে বিভিন্ন উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন রকম চাপ তৈরি করেছি। দেখা যাচ্ছে, উদ্যোগগুলো মাঠ পর্যায়ে পৌঁছায়নি বা পৌঁছাতে দেরি করছে এবং সেখানে অনেক ধরনের ঝামেলা এখনও হয়। প্রশাসনের বিভিন্ন জায়গায় স্বৈরাচারের দোসররা আছে। শহিদ পরিবারগুলো যে সম্মান পাওয়ার কথা, আমরা বিভিন্ন জায়গায় সে অভিযোগগুলো শুনি। এসময় চট্টগ্রামের শহীদদের পরিবার ও দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা সেখানে উপস্থিত ছিলেন। পরে তারা রাঙামাটির উদ্দেশে রওনা হন।