চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে নকল বিড়ি জব্দ
ছবি: প্রতিনিধি
চাঁদপুরে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে নকল বিড়ি জব্দ করা হয়েছে। সোমবার সকাল ১১ টার দিকে দক্ষিণ মতলব উপজেলার আড়ং বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জানা যায়, চাঁদপুরের বিভিন্ন বাজারে নকল আকিজ বিড়ি এবং নিম্নমানের বিভিন্ন প্যাকেটজাত খাবার বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর আড়ং বাজারে অভিযান পরিচালনা করেন। এসময় বাজারের কয়েকটি দোকান থেকে ২০০০ শলাকা নকল আকিজ বিড়ি ও নিম্নমানের বিভিন্ন প্যাকেটজাত খাদ্য জব্দ করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করায় তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ৮ হাজার জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকালে সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য-ঔষধ বিক্রয় থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদদারী করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের এক কর্মকর্তা।