কিশোরগঞ্জে বজ্রপাতে জেলের মৃত্যু
ফাইল ছবি।
কিশোরগঞ্জের ইটনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সিরাজুল ইসলাম (৫০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার এলংজুরী ইউনিয়নের বড় হাতকবিলা আছালতপুর গ্রামের সামনে বলাকান্দির হাওরে ঘটনাটি ঘটে। সিরাজুল ইসলাম আছালতপুর গ্রামের মৃত নবী হোসেনের ছেলে। কৃষি কাজের পাশাপাশি মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন তিনি।
সিরাজুলের প্রতিবেশী মো. নাঈম জানান, আজ সকালে বাড়ির সামনে বলাকান্দির হাওরে ছোট একটি ডিঙি নৌকা নিয়ে মাছ ধরতে গিয়েছিলেন সিরাজুল।
এ সময় বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে বজ্রপাত হলে নৌকা থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল তথ্যটি নিশ্চিত করেছেন।