তেহরানের বাংলাদেশ দূতাবাসে শোক বই স্বাক্ষরের আয়োজন

তেহরানের বাংলাদেশ দূতাবাসে শোক বই স্বাক্ষরের আয়োজন

সংগৃহীত

তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস শোক বই স্বাক্ষরের আনুষ্ঠানিক আয়োজন করেছে। উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় এ আয়োজ করা হয়েছে।

প্রশক্ষিণ বিমান বিধ্বস্তের ঘটনায় গত ২২ জুলাই রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ। এ উপলক্ষে তেহরানের বাংলাদেশ দূতাবাস একটি শোক বই উন্মুক্ত রেখেছে। যারা তাদের শোক নিবন্ধন করতে চায়, তাদের জন্য আগামী রোববার পর্যন্ত ওই শোক বই খোলা থাকবে। দূতাবাসের অফিসিয়াল ই-মেইল ঠিকানায়ও শোক বার্তা পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

ইতোমধ্যে শোক বইয়ে ইরান, বেলারুশ, মালয়েশিয়া, কুয়েত, শ্রীলঙ্কা, ভিয়েতনামসহ আরও অনেক দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিক স্বাক্ষর করেছেন।