শিক্ষা
ভাসানী বিশ্ববিদ্যালয়ে ম্যারাথন প্রতিযোগিতা
সংগৃহীত
গত বছর ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ৩ আগস্ট টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা ক্যাম্পাসের প্রধান ফটক ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করেছিলেন। ওই দিনটির স্মরণে রোববার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ে ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
প্রতিযোগিতাটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আনোয়ারুল আজীম আখন্দ। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।