বিকেলে গণকবর থেকে তোলা হবে শহীদদের লাশ

বিকেলে গণকবর থেকে তোলা হবে শহীদদের লাশ

ছবি : সংগৃহীত

গত বছরের জুলাই ও আগস্টে ছাত্র জনতার আন্দোলনের সময় পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহত ১১৪ জনের মরদেহ কবর থেকে উত্তোলন করবে পুলিশ। এরপর তাদের মরদেহের পরিচয় শনাক্ত ছাড়াও মৃত্যুর কারণ জানতেই এ কাজ করা হবে। সোমবার (০৪ আগস্ট) বিকেল ৩টায় এ কার্যক্রম শুরু হবে। 

এসময় একজন ম্যাজিস্ট্রেট উপস্থিতি উপস্থিত থাকবেন। তাকে সহযোগিতা করবে সিআইডির ফরেনসিক টিম এবং সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসক। মরদেহগুলো তোলার পর সেগুলোর ডিএনএ প্রোফাইল সংরক্ষণ কার্যক্রম করবে সিআইডি। 

দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা এ তথ্য জানান।

তিনি বলেন, রায়েরবাজার গণকবরে জুলাই-আগস্টে যতগুলো অজ্ঞাতনামা লাশ দাফন করা হয়েছে তা আদালতের অনুমতি সাপেক্ষে উত্তোলন করা হচ্ছে এবং ডিএনএ প্রোফাইল সংরক্ষণ করে লাশগুলোর পরিচিতি ও মৃত্যুর কারণ নিশ্চিত করা হবে।

এর আগে, গত ২ আগস্ট স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী রায়েরবাজার কবরস্থানে গণকবর পরিদর্শন যান। পরে তিনি সাংবাদিকদের জানান, এখানে ১০০ জনের ওপরে দাফন করা হয়েছে। তাদের অনেককে কিন্তু শনাক্ত করা যায়নি। মরদেহগুলো ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করবো। 

সেদিন তিনি এই মরদেহের সংখ্যা জানিয়েছিলেন, এমন লাশের সংখ্যা ১১৪টি। যেগুলো সেখানে জুলাই আন্দোলনের সময় গোপনে গণকবরে দাফন করা হয়েছিল।