দৈনিক সংগ্রামের সাতক্ষীরা জেলা সংবাদদাতা আবু সাঈদ বিশ্বাসের মায়ের মৃত্যু

দৈনিক সংগ্রামের সাতক্ষীরা জেলা  সংবাদদাতা আবু সাঈদ বিশ্বাসের মায়ের মৃত্যু

দৈনিক সংগ্রামের সাতক্ষীরা জেলা সংবাদদাতা আবু সাঈদ বিশ্বাসের মায়ের মৃত্যু

শুক্রবার (৮ জুলাই)  ভোর ৫ টায় ঢাকা বক্ষ ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দৈনিক সংগ্রামের সাতক্ষীরা জেলা সংবাদদাতা আবু সাঈদ বিশ্বাসের আম্মা জামায়াতে ইসলামীর প্রবীণ রোকন মো: আছিরউদ্দিন বিশ্বাসের স্ত্রী করিমননেছা (৬৫) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )  । তিনি দীর্ঘ দিনযাবত বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভূগছিলেন। মরহুমার জানাজার নামাজ ৫ টা ৩০ মিনিটে নিজ বাসভবন  তালা উপজেলার খলিশখালী ইউনিয়নের মঙ্গলনদকাটী গ্রামে অনুষ্ঠিত হয় । মৃত্যুকালে তিনি স্বামী,  ৪ ছেলে ও ৫ মেয়ে সহ অসংখ্য গুনগৃাহী রেখে গেছেন।
মরহুমার জানাযা উত্তর সমাবেশে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হক,  তিনি বলেন  আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোআ করি, আল্লাহ যেন মরহুমার নেক আমল সমূহ কবুল করে তাঁকে জান্নাতবাসী করেন এবং তার পরিবার ও আত্মীয় স্বজনকে সবর করার তৌফিক দান করেন।  মরহুমা করিমননেছা বাংলাদেশ জামায়াতে ইসলামী তালা উপজেলার একজন প্রবীন রোকন ছিলেন। দুনিয়ার জীবনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় নিজ সন্তানদের ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে সংগ্রাম করে গেছেন । 
আরো বক্তব্য রাখ সাতক্ষীরা শহর আমীর  মাওঃ জাহিদুল ইসলাম, সেক্রেটারি খোরশেদ আলম, তালা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মফিদুল্লাহ, সহ সেক্রেটারী মাও: কবিরুল ইসলাম, মাও:মাসুম বিল্লাহ, প্রভাষক রেজাউল করিম, মরহুমার সন্তান আবু সাঈদ বিশ্বাস, মাওলানা আহসান হাবীব প্রমূখ। 
------------------------------------------------------------------
সাংবাদিক আবু সাঈদ বিশ্বাসের  মায়ের  মৃত্যুতে তালা উপজেলা  জামায়াত ইসলামী সহ বিভিন্ন সংগঠনের  শোক প্রকাশ। 
দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা প্রতিবেদক সাংবাদিক আবু সাঈদ বিশ্বাস এর মা বাংলাদেশ জামায়াতে ইসলামি'র প্রবীন রোকন  করিমননেছা (৬৫) এর মৃত্যুতে
 বাংলাদেশ জামায়াতে ইসলামী তালা  উপজেলা শাখার পক্ষ থেকে বিবৃতি দিয়ে  শোক প্রকাশ করেছে নেতৃবৃন্দ । শুক্রবার সকালে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে  শোক বার্তা দিয়ে বিবৃতি প্রদান করেন,  সাতক্ষীরা জেলা  নায়েবে আমির আলহাজ্ব ডাক্তার মাহমুদুল হক, বাংলাদেশ জামায়াত ইসলামী তালা উপজেলা আমির মাওলানা মফিজুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী। 
তালা উপজেলা মিডিয়া কমিটির পক্ষ থেকে শোক প্রকাশ করেন 
মিডিয়া  কমিটির সভাপতি সাংবাদিক  (দৈনিক নয়া দিগন্ত) অধ্যাপক ইয়াসিন আলী, সেক্রেটারি(দৈনিক  সংগ্রাম)  মাস্টার নাজমুল হোসাইন,  সদস্য সাংবাদিক (দৈনিক সংগ্রাম)কামরুজ্জামান মিঠু,সাংবাদিক 
(বিবি আর নিউজ) এসএম মোতাহিরুল হক শাহিন।সাংবাদিক মতিউর রহমান,সাংবাদিক সোহেল রানা,   প্রমুখ। 
আরো শোক প্রকাশ করেন
 প্রেস ক্লাবের পক্ষ থেকে
 সাংবাদিক (আজকের কাগজ) সেলিম  হায়দার, সাংবাদিক( যুগের বার্তা) ফায়সাল আহমেদ, সাংবাদিক (কালবেলা) কে এম শাহিনুর রহমান, সাংবাদিক ( বিবিআর নিউজ) এসএম মোতাহেরুল হক শাহীন , সাংবাদিক মোস্তাফিজুর রহমান রেন্টু, সাংবাদিক কামাল আহমেদ,, সাংবাদিক আরিফুল হক,  সহ প্রমুখ। 
  যৌথ শোকবার্তায়  নেতৃবৃন্দ  বলেন
 মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। নেতৃবৃন্দ মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোআ করেন, আল্লাহ যেন মরহুমার নেক আমল সমূহ কবুল করে তাঁকে জান্নাতবাসী করেন এবং তার পরিবার ও আত্মীয় স্বজনকে সবর করার তৌফিক দান করেন। বিবৃতিতে আরো বলেন, মরহুমা করিমননেছা বাংলাদেশ জামায়াতে ইসলামী তালা উপজেলার একজন প্রবীন রোকন ছিলেন। দুনিয়ার জীবনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় নিজ সন্তানদের ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে বেশ সংগ্রাম করেগেছেন। উল্লেখ আজ শুক্রবার (৮ জুলাই)  ভোর ৫টায় ঢাকা বক্ষ ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি দীর্ঘ দিনযাবত বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভূকছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী,  ৪ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য গুনগৃাহী রেখেগেছেন।