পাইকগাছায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন
ছবি : সংগৃহীত
খুলনার পাইকগাছায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) সকালে র্যালি শেষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক।
উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ইকরামুল হোসেন, লোনা পানি কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মাসুদুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতীম রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, খাদ্য কর্মকর্তা হাসিবুর রহমান, উপজেলা প্রকৌশলী শাফিন সোহেব, পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সদস্য জিএম মিজানুর রহমান, সাংবাদিক আব্দুল আজিজ এবং চিংড়ি চাষি ইলিয়াস হোসেন।
মৎস্য খাত ও বাগদা পোনা সরবরাহে বিশেষ অবদানের জন্য চারজনকে পুরস্কৃত করা হয়। তারা হলেন— মো. সিদ্দিক আলী, মো. ইলিয়াস হোসেন, এস. এম. ফয়সাল মাহমুদ অপু ও মো. মেহেদী হাসান।