চট্টগ্রামে পুকুরে ডুবে শিশু শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রামে পুকুরে ডুবে শিশু শিক্ষার্থীর মৃত্যু

ফাইল ছবি।

চট্টগ্রামের মীরসরাইয়ে পানিতে ডুবে আশিকুল ইসলাম (৮) নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের মেহেদীনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত আশিকুল ইসলাম উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের মেহেদীনগর গ্রামের শাহ আলম সওদাগর বাড়ির জামাল উদ্দিনের ছেলে।

আশিকের মামা সিরাজ জানান, সে দুপুরে প্রতিবেশী ২ ছেলের সঙ্গে খেলতে যায়। এ সময় অজ্ঞতাবশত পার্শ্ববর্তী একটি পুকুরে পড়ে যায়। পরে তার খেলার সঙ্গীরা বিষয়টি জানালে পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আশিক স্থানীয় একটি নুরানি মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণিতে পড়তো। এ ঘটনায় তার পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।