শিক্ষার্থীদের মাঝে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে গাছের চারা বিতরণ

শিক্ষার্থীদের মাঝে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে গাছের চারা বিতরণ

প্রতিকী ছবি

বসুন্ধরা শুভসংঘ, ফুলবাড়িয়া উপজেলা  শাখার আয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা রোপন ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে বৃষ্টি উপেক্ষা করে ফুলবাড়িয়া সরকারি মহিলা কলেজে বকুল, কৃষ্ণচূড়া, আমড়া, জলপাই গাছের চারা রোপন করা হয়। 

পরে অর্ধশত শিক্ষার্থীদের মাঝে আম, জাম, কাঁঠাল, হরতকি, নিমসহ বনজ ও ফলদ গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়। এ সময় বসুন্ধরা শুভসংঘ ফুলবাড়িয়া উপজেলা শাখার সভাপতি প্রভাষক নির্মল চন্দ্র বিশ্বাস, সংগঠনিক সম্পাদক প্রভাষক ফিরুজ কবির, প্রভাষক শহিদুল ইসলাম, প্রচার সম্পাদক সেলিম মিয়া, আ. সানিসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

চারা বিতরণ শেষে ফুলবাড়িয়ার কেন্দ্রীয় শ্মশান ঘাটে ফলদ ও বনজ গাছের চারা রোপন করে বসুন্ধরা শুভসংঘ।

বসুন্ধরা শুভসংঘ ফুলবাড়িয়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক প্রভাষক ফিরুজ কবির বলেন, বসুন্ধরা শুভসংঘ ফুলবাড়িয়ায় বিভিন্ন সময় অসহায়-দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রীসহ মেধাবী শিক্ষার্থীদের পাশে শিক্ষা সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে। শুভসংঘ শুভ কাজে সবার পাশে থাকবে সব সময়।

বসুন্ধরা শুভসংঘ ফুলবাড়িয়া উপজেলা শাখার সভাপতি প্রভাষক নির্মল চন্দ্র বিশ্বাস বলেন, ‘বসুন্ধরা শুভসংঘের মাধ্যমে আগেও ফুলবাড়িয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সড়কের পাশে ফলদ ও বনজ গাছের চারা রোপন করা হয়েছে।

তারই ধারাবাহিকতায় ফুলবাড়িয়া সরকারি মহিলা কলেজের কেন্দ্রীয় শ্মসান ঘাটে গাছের চারা রোপন ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরন করা হয়।