চীনের নিষেধাজ্ঞার পর এইচ২০ চিপ উৎপাদন বন্ধ করছে এনভিডিয়া

চীনের নিষেধাজ্ঞার পর এইচ২০ চিপ উৎপাদন বন্ধ করছে এনভিডিয়া

ছবি: সংগৃহীত

চীনের জন্য তৈরি এইচ২০ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (জিপিইউ) উৎপাদন স্থগিত করতে কিছু সরবরাহকারীকে নির্দেশ দিয়েছে এনভিডিয়া। কয়েক সপ্তাহ আগে চীনা সরকার নিরাপত্তা উদ্বেগের কারণে স্থানীয় প্রযুক্তি কোম্পানিকে এসব চিপ কেনা বন্ধ করতে বলেছিল। এ নিষেধাজ্ঞার পরই অ্যামকোর টেকনোলজি (অ্যাডভান্সড প্যাকেজিং) এবং স্যামসাং ইলেকট্রনিকসকে (মেমরি সরবরাহকারী) উৎপাদন বন্ধ করতে বলা হয়েছে বলে জানিয়েছে এনভিডিয়ার সূত্র। তবে উভয় প্রতিষ্ঠানই এ বিষয় কোনো মন্তব্য করেনি। উল্লেখ্য, দীর্ঘ জটিলতার পর চলতি মাসে চীনে এইচ২০ চিপ রফতানির জন্য এনভিডিয়াকে লাইসেন্স দিতে শুরু করে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ। খবর সিএনবিসি