খালেদা জিয়ার সঙ্গে আজ দেখা করবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
ফাইল ছবি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক খোঁজখবর নিতে আজ রোববার ফিরোজায় যাচ্ছেন বাংলাদেশ সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে ফিরোজায় যাবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
এর আগে, শনিবার (২৩ আগস্ট) দুপুরে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার তিন দিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন। বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।