আন-অফিশিয়াল ফোন কেনা কি ইসলামের দৃষ্টিতে জায়েজ?

আন-অফিশিয়াল ফোন কেনা কি ইসলামের দৃষ্টিতে জায়েজ?

সংগ্রহীত ছবি

প্রশ্ন : বিভিন্ন দোকান বা ওয়েবসাইটে বাজারমূল্যের চেয়ে কম দামে আন-অফিশিয়াল ফোন পাওয়া যায়। যেগুলো সাধারণত সরকারি ভ্যাট/ট্যাক্স ফাঁকি দিয়ে আনা হয়। এ ধরনের ফোন কেনা কি জায়েজ আছে?

—রাকিব, ঢাকা

উত্তর : রাষ্ট্রীয় আইন-কানুন যদি ইসলামবিরোধী না হয়, তাহলে নাগরিকের জন্য তা মেনে চলা আবশ্যক। অতএব, আন-অফিশিয়াল ফোন ক্রয় করার মাধ্যমে যেহেতু রাষ্ট্রীয় আইনের বিরুদ্ধে গিয়ে নিজেকে বিপদের দিকে ধাবিত করা হয়, তাই এ ধরনের ফোন ক্রয়-বিক্রয় ও ব্যবহার হালাল হলেও তা থেকে বিরত থাকা উত্তম।

(রাদ্দুল মুহতার : ৪/২৬৪, তাকমিলাতু ফাতহিল মুলহিম : ৩/৩২৩, এমদাদুল ফাতাওয়া : ৪/১০২)

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা