স্কুলের নির্মাণ কাজ চলার সময় দেয়ালচাপায় প্রাণ গেল শিক্ষকের

স্কুলের নির্মাণ কাজ চলার সময় দেয়ালচাপায় প্রাণ গেল শিক্ষকের

প্রতিকী ছবি

রাজধানী কদমতলীর জুরাইন মুরাদপুরে দেয়ালচাপায় এক শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় এ দুর্ঘটনা ঘটে।

ওই শিক্ষকের নাম মো. মোস্তাফিজুর রহমান (৩০)। তিনি পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার সিরাজুল ইসলামের ছেলে।

তিনি মুরাদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি জুরাইন এলাকায় থাকতেন।

ভাতিজা শরীয়তুল্লাহ বলেন, চাচা মোস্তাফিজুর মুরাদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। বিকেলে স্কুলের নির্মাণের কাজ চলছিল।

তা দেখতে গিয়েছিলেন তিনি। সেখানে বাউন্ডারির দেয়ালে চাপা পড়ে গুরুতর আহত হন আমার চাচা।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।