সাজানো অপহরণ নাটক ও ঝটিকা মিছিলের জন্য আ.লীগের দুই নেতা গ্রেপ্তার
প্রতিকি ছবি
সাম্প্রতিক সময়ে রাজধানী ঢাকায় নিষিদ্ধ আ.লীগ ও ছাত্রলীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া জামালপুরের দুই নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন জামালপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ।
এ দুজনকে ঢাকার রাজপথে ঝটিকা মিছিলে অংশ নিতে দেখা যায় বলে জানান তিনি।
তিনি বলেন, বুধবার রাতে জামালপুর জেলা গোয়েন্দা পুলিশের এসআই আব্দুল্লাহ আল আজাদের নেতৃত্বে একটি দল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জামালপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাহেদ আলীকে ঢাকার উত্তরা এবং জামালপুর পৌর শহরের ৫ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর জামাল পাশাকে ফার্মগেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।