বগুড়ায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা গ্রেপ্তার
প্রতিকি ছবি
বগুড়ায় নিশিন্দারা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মো. রুবেল হোসাইনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) রাত ২টার দিকে সদর উপজেলার বারোপুর উত্তরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রুবেল হোসাইন ওই এলাকার মাহফুজুর রহমানের ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নিশিন্দারা বারোপুর উত্তরপাড়া এলাকায় অভিযান চালায় বগুড়া সদর থানা পুলিশ। অভিযানে নিজ বাড়ি থেকে রুবেল হোসাইনকে গ্রেপ্তার করা হয়।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী জানান, গ্রেপ্তার রুবেল হোসাইনের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। শনিবার (১৫ আগস্ট) তাকে আদালতে পাঠানো হয়েছে।