মাথা ব্যথা মানেই মাইগ্রেন নয়, সমস্যার কারণ হতে পারে চোখও

মাথা ব্যথা মানেই মাইগ্রেন নয়, সমস্যার কারণ হতে পারে চোখও

ছবি: সংগৃহীত

মাথাব্যথা হলে অনেকেই মনে করেন মাইগ্রেনের কারণে এমনটা হয়েছে। তবে এই ধারণা সবসময় ঠিক নাও হতে পারে। অনেকসময় অতিরিক্ত মানসিক চাপ, ক্লান্তি, পানিশূন্যতা ইত্যাদি কারণেও মাথাব্যথা হতে পারে। 

আবার অনেকের ধারণা, চোখের সমস্যার কারণে মাথায় যন্ত্রণা হয়। চিকিৎসকরা বলছেন, ঝাপসা দৃষ্টিতে জোর করে তাকানোর চেষ্টা করলে, দীর্ঘক্ষণ মোবাইল বা ল্যাপটপের দিকে তাকিয়ে থাকলে চোখের ওপর অতিরিক্ত চাপ পড়ে। যার জেরে মাথা ব্যথা হতে পারে। 

২০২২ সালে প্রকাশিত ‘ফ্রন্টিয়ার্স’ নামক একটি গবেষণাপত্র অনুযায়ী, সমীক্ষায় অংশ নেওয়া মানুষদের মধ্যে প্রায় ৪৩ শতাংশই জানিয়েছেন তাদের মাথা যন্ত্রণার কারণ দীর্ঘ স্ক্রিনটাইম। চোখের ক্লান্তিজনিত সমস্যা রয়েছে ৬০ শতাংশের। এগুলোও মাথা ব্যথার অন্যতম কারণ হতে পারে। 

দৃষ্টিশক্তি কীভাবে মাথা ব্যথার কারণ হতে পারে?

চোখ এমন একটি ইন্দ্রিয় যাকে প্রায় সর্বক্ষণ কাজ করতে হয়। শুধু ঘুমাতে যাওয়ার সময়টুকু সে বিশ্রাম পায়। অতিরিক্ত পরিশ্রম করলে শরীর যেমন ক্লান্ত হয়ে যায়, ঠিক একই অবস্থা হয় চোখেরও। এই কারণে কপাল, চোখের চারপাশ এবং টেম্পল (ভুরুর উপরের অংশ)-এর অংশে যন্ত্রণা হয়।

মাথা ব্যথার কারণ যে চোখ তা বুঝবেন কী করে? 

১) দীর্ঘক্ষণ বই পড়লে, মোবাইল বা ল্যাপটপ দেখলে মাথায় যন্ত্রণা হবে।

২) চোখের চারপাশ, কপাল ও টেম্পলের অংশে ব্যথার তীব্রতা বাড়তে থাকবে। 

৩) আলোর দিকে তাকাতে অসুবিধে হবে। কিংবা আলো সংস্পর্শে চোখের যন্ত্রণা বাড়বে।