জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন নির্দেশনা দিল বোর্ড
ছবি: সংগৃহীত
অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষার শিক্ষার্থীদের তথ্য আগামী ৬ অক্টোবরের মধ্যে ডাটা এন্ট্রি সম্পন্ন করে ফাইনাল সাবমিট করার জন্য বলা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
ওয়েবসাইটে বলা হয়, অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ইলেকট্রনিক স্টুডেন্ট ইনফরমেশন ফরম পূরণের নির্দেশ দেওয়া হলো।
এর আগে ফরম পূরণের তারিখ ঘোষণা করা হয়। শিক্ষার্থীরা অনলাইনে ফরম পূরণ করতে পারবেন ১৩ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত। জানা যায়, জুনিয়র বৃত্তি পরীক্ষ ২০২৫ আগামী ২১ ডিসেম্বর থেকে শুরু। সূচি অনুযায়ী ২৪ ডিসেম্বর এ পরীক্ষা শেষ হবে।