গৌরীপুরে মেসির জন্মদিন উদযাপন

গৌরীপুরে মেসির জন্মদিন উদযাপন

সংগৃহীত

ময়মনসিংহের গৌরীপুরে শোভাযাত্রা ও কেক কেটে ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার লিওনেল আন্দ্রেস মেসির জন্মদিন পালন করা হয়েছে। 

এই আর্জেন্টাইন ফুটবল জাদুকর দেশটির রোসারিও নগরীতে ১৯৮৭ সালের এই দিনে জন্মগ্রহণ করেন।  

গৌরীপুর প্রেস ক্লাব মিলনায়তনে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আর্জেন্টিনা সমর্থক তৌহিদুল আমিন তুহিন। সঞ্চালনা করেন আর্জেন্টিনা সমর্থক শংকর ঘোষ পিলু।  

আলোচনায় অংশ নেন ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল, আর্জেন্টিনা সমর্থক জয়নাল আবেদিন, আব্দুল কাদির, সাইদুর রহমান লিটু, শামীম আনোয়ার, মাহফুজুর রহমান, অনিক দেবনাথ, আফ্রিদি হাসান নিরব, প্রান্ত সরকার, অনন্ত আচার্য্য হলি, অনির্বান মোদক জয়, অভি প্রমুখ।