রাষ্ট্র পরিচালনায় ৩ প্রতিশ্রুতি জামায়াত আমিরের
ছবি :প্রতিনিধি
আল আমিন(নিজস্ব প্রতিনিধি: “শিক্ষাব্যবস্থা আমূল পরিবর্তন,দুর্নীতি নির্মূল এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা” রাষ্ট্র পরিচালনায় এই ৩ প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন জামায়াত ইসলাম রাষ্ট ক্ষমতায় গেলে সবার আগে এই তিনটি বিষয়ে আমূল পরিবর্তন অনবে।সামাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা হলে দেশে আর কোন প্রকার চাঁদাবাজি-সন্ত্রাসীর মতো কর্মকান্ড সংঘঠিত হবে না।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দলের কাফরুল দক্ষিণ থানার উদ্যোগে আয়োজিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘পাঁচ আগস্টের পর রাজনৈতিক দলগুলো ধৈর্য না ধরায় দেশে চাঁদাবাজিসহ নানা অরাজকতার বিস্তার ঘটেছে।’
তিনি বলেন,‘সবাই যদি ধৈর্য ধরত, তাহলে এখন শুনতে হতো না দেশটা চাঁদাবাজদের দখলে। তবে আমরা চেষ্টা করেছি, আমাদের দলের লোকদের হেফাজতে রাখার। দেখানো বহিষ্কার করিনি।’
তিনি আরও বলেন, ‘অতীতে জামায়াত নেতাদের সাজানো ও পাতানো আদালতে হত্যা করা হয়েছে।’