রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২২৪৩ মামলা

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২২৪৩ মামলা

ফাইল ছবি

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২২৪৩টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

রবিবার (২৮ সেপ্টেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

সোমবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মামলার পাশাপাশি অভিযানকালে ৩৬৬টি গাড়ি ডাম্পিং ও ১০৪ টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।