সবাই কাজে ব্যস্ত, খেলতে গিয়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

সবাই কাজে ব্যস্ত, খেলতে গিয়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

প্রতিকি ছবি

চুয়াডাঙ্গায় খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে আরিয়ান নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ি গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত আরিয়ান একই গ্রামের বাসিন্দা খতিব মিয়ার ছেলে।

পরিবারের সদস্যরা জানান, সকাল ৯টার দিকে সবাই কাজে ব্যস্ত ছিল। আরিয়ান খেলা করছিল সে সময়। পরে পরিবারের সদস্যরা তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। দীর্ঘ সময় খোঁজাখুঁজি পর শিশুটিকে পুকুরের পানি থেকে উদ্ধার করা হয়। খেলার ছলে সবার অগোচরে শিশুটি পুকুরে পড়ে যায়।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর বলেন, খেলতে যেয়ে পুকুরে ডুবে শিশুর মৃত হয়েছে।