পেট ব্যথা কমানোর ঘরোয়া উপায়
ছবি: সংগৃহীত
যতই স্বাস্থ্য সচেতন হন না কেন, লোভনীয় স্ট্রিট ফুড দেখলে লোভ সামলানো দায়। চটপটি, শিঙ্গাড়া, চপ, পাকোড়া, চাউমিন, ঘুগনি— না খেলে চলেই না। এসব খাবার যে কেবল ওজন বাড়িয়ে দেয় তা নয়। ক্ষতি করে পেটেরও। একটানা বাইরের খাবার খেলে দেখা দেয় পেট ব্যথা, বমির মতো সমস্যা।
অনেকে পেটের এসব সমস্যা সমাধানে ভরসা রাখেন অ্যান্টাসিডে। কিন্তু শরীরের জন্য এটি মোটেও উপকারি নয়। এতে শরীরের ওপর দীর্ঘমেয়াদী খারাপ প্রভাব পড়ে। তারচেয়ে বরং পেটব্যথা থেকে বাঁচতে ভরসা রাখুন কিছু ঘরোয়া উপায়ে। চলুন জেনে নিই বিস্তারিত-
আদা:
বমি ভাব আর পেটে ব্যথা কমাতে খেতে পারেন আদা চা। শরীরের সবরকম প্রদাহ দূর করতে সাহায্য করে আদা। রান্না করা, কাঁচা কিংবা চা তে মিশিয়ে— যেভাবে ইচ্ছে খেতে পারবেন এই মসলাটি। এতে স্বস্তি মিলবে।
ক্যামোমাইল টি:
বদহজম, বমি ভাব, ডায়েরিয়া, পেটে ব্যথা— একগুচ্ছ অসুখের সমাধান মেলে ক্যামোমাইলে। এর ভেষজের গুণ নিয়ে খুব বেশি গবেষণা এখনও পর্যন্ত না হলেও এর নানা রকম উপকারিতার কথা অনেকেই মানেন। তাই পেটে ব্যথায় ক্যামোমাইল চায়ের উপর ভরসা করতেই পারেন।
পিপারমেন্ট টি:
পেট ব্যথা কমাতে পিপারমেন্টও দারুণ কাজ করে। যাদের ইরিটেবিল বাওয়েল সিন্ড্রোম রয়েছে, তাদের কোষ্ঠকাঠিন্য, ডায়েরিয়া, বদহজম, পেট ব্যথার মতো নানা উপসর্গ লেগেই থাকে। এসব সমস্যা কমাতে সাহায্য করে পিপারমেন্ট টি।