প্রতিমা বিসর্জনের সময় নৌকাডুবি, নিখোঁজ দুই শিশু

প্রতিমা বিসর্জনের সময় নৌকাডুবি, নিখোঁজ দুই শিশু

ছবিঃ সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় তুরাগ নদে প্রতিমা বিসর্জনের সময় নৌকাডুবির ঘটনায় অঙ্কিতা ও তন্ময় নামে ২ শিশু নিখোঁজ হয়।

নিখোঁজদের পরিবার সূত্রে জানা গেছে, দুর্গাপূজা প্রতিমা বিসর্জনে একটি নৌকায় ১০ থেকে ১২ জন ছিল। সন্ধ্যা ছয়টার দিকে নদের পার ঘেঁষে দুই নৌকার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় একটি নৌকা পানির নিচে যায় ডুবে যায়। সাঁতার কেটে সবাই উঠতে পারলেও অঙ্কিতা ও তন্ময় নামে দুই শিশু নিখোঁজ হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।