চাঁদপুরের যুবলীগ নেতা ঢাকায় আটক

চাঁদপুরের যুবলীগ নেতা ঢাকায় আটক

ফাইল ছবি

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ককে রাজধানী থেকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের হাতে তিনি আটক হন। পরে শুক্রবার (৩ অক্টোবর) ভোরে তাকে ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটককৃতের নাম আবু সুফিয়ান (শাহীন)। তিনি ফরিদগঞ্জ পৌরসভার পূর্ব বড়ালী গ্রামের সাবেক ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম বলেন, আগের একটি মামলায় শুক্রবার সকালে যুবলীগ নেতা আবু সুফিয়ান শাহীনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে  জেলহাজতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্টের পর থেকে শাহীন আত্মগোপনে ছিলেন।