খুলনায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল পথচারীর
প্রতিকী ছবি
খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বরাতিয়া এলাকায় পিকআপের ধাক্কায় সেনাউল হক (৫২) নামে এক পথচারী নিহত হয়েছেন।
শনিবার (৪ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশের এসআই নুরুল আমিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সেনাউল হক চাঁপাইনবাবগঞ্জের নয়াদিয়াড়ি এলাকার বাহার আলীর ছেলে।
হাইওয়ে পুলিশের এসআই নুরুল আমিন জানান, সেনাউল হক রাস্তা পার হচ্ছিলেন। এ সময় চুকনগরগামী একটি মিনি পিকআপ তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ডুমুরিয়া ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। ঘাতক পিকআপ ও তার চালক স্বদেশ শীলকে আটক করা হয়েছে। নিহতের পরিবারকে মৃত্যুর খবর জানানো হয়েছে।