ঈশ্বরদীতে ধান ক্ষেতের পাশ থেকে মরদেহ উদ্ধার

ঈশ্বরদীতে ধান ক্ষেতের পাশ থেকে মরদেহ উদ্ধার

প্রতিকি ছবি

পাবনার ঈশ্বরদীতে সড়কের পাশে একটি ধান ক্ষেতের পাশ থেকে এক ব‍্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (৫ অক্টোবর) সকাল ৮টার দিকে ঈশ্বরদী পৌরসভার ফতেহ মোহাম্মদপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। 

নিহত ব‍্যক্তির নাম সিরাজুল ইসলাম (৪৩)। তিনি ওই এলাকার মৃত কেটু আহমেদের ছেলে।

ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন জানান, রাস্তার পাশে একটি ধান ক্ষেতের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন‍্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত‍্যুর প্রকৃত কারণ জানা যাবে।

পুলিশ পরিদর্শক আফজাল হোসেন ও স্থানীয়দের ভাষ‍্যমতে, ওই ব‍্যক্তি নেশাগ্রস্ত ছিল, মাদক সেবন করতো। কয়েক বছর আগে তার স্ত্রী চলে গেছে। তার সন্তান প্রতিবন্ধী। সে এলাকায় চুরিচামারি করতো। তার লাশের পাশে ব‍্যাগ ভর্তি কলা পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কলা চুরি করে নিয়ে যাওয়ার সময় পা পিছলে পড়ে স্ট্রোক করে তার মৃত‍্যু হতে পারে।