ঢাবি ছাত্রদল নেতা নাছিরকে শোকজ

ঢাবি ছাত্রদল নেতা নাছিরকে শোকজ

নাছির উদ্দিন শাওন

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওনকে গত দুই দিন আগে চাঁদাবাজির মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

এরপর গতকাল শনিবার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত থেকে তিনি জামিন পান।

রোববার (১২ অক্টোবর) অভিযোগের ভিত্তিতে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এই নোটিশে বলা হয়েছে, আপনি (নাছির উদ্দিন শাওন) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীল পদে আসীন আছেন। সম্প্রতি আপনার বিষয়ে গণমাধ্যমে সাংগঠনিক নীতি ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উত্থাপিত হয়েছে। তাই আগামী ২৪ ঘণ্টার মধ্যে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হলো।