রবিবার আপিল বিভাগের বিচারিক কার্যক্রম চলবে ১১টা পর্যন্ত

রবিবার আপিল বিভাগের বিচারিক কার্যক্রম চলবে ১১টা পর্যন্ত

ফাইল ছবি

চলমান অবকাশকালীন ছুটির পর প্রথম কার্যদিবসে রবিবার (১৯ অক্টোবর) আপিল বিভাগের বিচারিক কার্যক্রম বেলা ১১টা পর্যন্ত চলবে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এ বিষয়ে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি দিয়েছে আপিল বিভাগ।

আপিল বিভাগের রেজিস্ট্রার মুহা. হাসানুজ্জামানের বুধবারের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি চলমান অবকাশকালীন ছুটির পর প্রথম কার্যদিবস ১৯ অক্টোবর রবিবার সাড়ে ১১টা থেকে একটা পর্যন্ত ইনার কোর্ট ইয়ার্ডে অ্যাটর্নি জেনারেল, আইনজীবী সমিতিরি সভাপতি ও সম্পাদক এবং আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিতে হবেন।

এ উদ্দেশ্যে আগামী ১৯ অক্টোবর রবিবার আপিল বিভাগের বিচারিক কার্যক্রম বেলা ১১টা পর্যন্ত চলবে।