প্রতিরক্ষা জোরদারে ৮৮৫০ তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দেবে সরকার

প্রতিরক্ষা জোরদারে ৮৮৫০ তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দেবে সরকার

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

জাতীয় প্রতিরক্ষা জোরদারে প্রাথমিকভাবে ৮ হাজার ৮৫০ তরুণ-তরুণীদের কারাতে-আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা।

পোস্টে উপদেষ্টা জানান, ‘দেশের ৭টি প্রশিক্ষণ কেন্দ্রে প্রাথমিকভাবে মোট ৮৮৫০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণার্থীদের কারাতে, জুডো, তায়কোয়ান্দো এবং আগ্নেয়াস্ত্রের প্রশিক্ষণ দেওয়া হবে।’