জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ডিএমপি

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ডিএমপি

ফাইল ছবি

রাজধানীর বিভিন্ন স্থানে গেল কয়েক দিন ধরে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় নগরবাসীর মধ্যে সৃষ্ট উদ্বেগ-উৎকণ্ঠার প্রেক্ষিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক বিষয় নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, ঢাকায় চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করবেন ডিএমপি কমিশনার। বিকেল পৌনে ৪টায় ডিএমপির মিডিয়ার সেন্টারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।