ফরিদগঞ্জে রাতের আঁধারে সুপারি পাড়তে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের

ফরিদগঞ্জে  রাতের আঁধারে সুপারি পাড়তে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের

প্রতিকী ছবি

চাঁদপুরের ফরিদগঞ্জে রাতের আঁধারে গাছ থেকে সুপারি পাড়তে গিয়ে গাছ ভেঙে নিচে পড়ে আবিদুর রহমান আবু (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে থানার পুলিশ গতকাল শুক্রবার সকালে তাঁর মরদেহ উদ্ধার করেছে। 

স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন টেলু জানান, শুক্রবার ভোরে ফজরের নামাজ শেষে মুসল্লিরা বাড়ি ফেরার পথে চরপাড়া গ্রামের বেপারীবাড়ি ও মালিবাড়িসংলগ্ন শ্মশানবাগানে সুপারিগাছের নিচে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন।

তাঁদের ধারণা, সুপারি পাড়তে গিয়ে সুপারিগাছ ভেঙে তাঁর মৃত্যু হয়েছে। পরে থানার পুলিশকে সংবাদ দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।