সাভারে দাঁড়িয়ে থাকা বাসে ফের আগুন

সাভারে দাঁড়িয়ে থাকা বাসে ফের আগুন

সংগ্রহীত ছবি

সাভারে দাঁড়িয়ে থাকা বাসে ফের আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এবার আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রবিবার (১৬ নভেম্বর) রাত ১১টার দিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

সাভার থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল ওহাব বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিরুলিয়ার বটতলা এলাকায় চালক বাস পার্কিং করে খাবার খেতে যান। সেই সুযোগে দুর্বৃত্তরা বাসে আগুন দিয়ে পালিয়ে গেছে। পরে স্থানীয়রা বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন।

 বাসের বেশিরভাগ অংশ পুড়ে গেছে।

প্রসঙ্গত, শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া এলাকার আরিচামুখী লেনে ইতিহাস নামের একটি দাঁড়িয়ে থাকা বাসে ও শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা ইউটার্ন এলাকায় পার্কিং করা শ্রমিক আনা-নেওয়ার একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।