মেডিক্যাল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া
ফাইল ছবি
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মেডিক্যাল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন।
সোমবার (২৪ নভেম্বর) তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাতে এ তথ্য জানান দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
শায়রুল কবির জানান, মেডিক্যাল বোর্ড খালেদা জিয়ার শারীরিক অবস্থা গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় সব চিকিৎসা প্রদান করছে। ডা. জাহিদ হোসেন বলেন, ’চেয়ারপারসন দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যেন মহান আল্লাহ তাকে দ্রুত সুস্থ করেন।
রবিবার (২৩ নভেম্বর) রাতে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকেই মেডিক্যাল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।