বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক সড়ক দুর্ঘটনায় নারী নিহত

বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক সড়ক দুর্ঘটনায় নারী নিহত

প্রতিকি ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নজরুল ইসলাম (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় তার দুই সহকর্মী গুরুতর আহত হয়েছে। বুধবার বেলা ১১টায় ৬নং ওয়ার্ডের রাস্তার ওপর বিদ্যুতের লাইনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়া জানান, আব্দুর রহমান নামের এক ঠিকাদারের হয়ে গার্মেন্টসের সামনে ১২ থেকে ১৩ জন শ্রমিক বৈদ্যুতিক একটি ট্রান্সফর্মারে কাজ করছিলেন। কাজ করাকালীন লাইন বন্ধ থাকলেও আচমকা লাইন চালু হলে নজরুল ইসলাম ও তার সহকর্মীরা আহত হন। এতে ঘটনাস্থলে নজরুলের মৃত্যু হয় এবং বাকি দুইজন গুরুতর আহত হন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, নজরুল নামের একজনের মৃত্যু হয়েছে এবং আহত দুইজনকে মুমূর্ষু অবস্থায় খানপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে নারায়ণগঞ্জের আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে গোপালদী পৌরসভার মোল্লারচর এলাকার পাওয়ার হাউজের পূর্বপাশের পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি সড়ক দুর্ঘটনা। অজ্ঞাতনামা ওই নারীর পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে। ময়না তদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে