ঢাবি নৃত্য সংসদের নেতৃত্বে অদিতি-অন্তর

ঢাবি নৃত্য সংসদের নেতৃত্বে অদিতি-অন্তর

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় নৃত্য সংসদের ২০২৬-২৭ সেশনের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন সানজানা আফিফা অদিতি, সাধারণ সম্পাদক হয়েছেন মো. অন্তর সেখ (অন্তু)।

বুধবার (১৯ আগস্ট) সংগঠনটির নতুন আংশিক কমিটি প্রকাশ করা হয়।

কমিটিতে সহ-সভাপতি হয়েছেন মেহজাবিন আল মার্জান, আব্দুল কাদের, ফাইরুজ আনিকা, আদিত্য আহসান সজিব, চন্দ্রিমা হালদার, ফারিহা তাসনীম হৃদি ও আব্দুল মুক্তাদির। যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন অনন্যা রুবাইয়া, মো. শামীম হোসাইন, তাজনীন ফারজানা (তমাল) ও মাহফুজুর রহমান আলিফ।

নতুন সভাপতি সানজানা আফিফা অদিতি বলেন, ‘ডান্স ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পাওয়াটা আমার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। যারা আমার ওপর বিশ্বাস রেখেছেন, তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’

তিনি আরও বলেন, ‘এই দায়িত্ব আমার কাছে শুধু একটি পদ নয়; এটি একটি বিশ্বাস ও দায়বদ্ধতা। সবার সহযোগিতা, ভালোবাসা ও সমর্থন নিয়ে আমরা এমন একটি প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাই, যেখানে নৃত্যে আগ্রহী প্রতিটি শিক্ষার্থী তার প্রতিভা ও সৃজনশীলতা বিকাশের সুযোগ পাবে।’

ডান্স ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, নতুন কমিটির অধীনে নিয়মিত নৃত্য প্রশিক্ষণ, কর্মশালা, নৃত্য প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন দিবস উপলক্ষে বিশেষ পরিবেশনার পাশাপাশি অভিজ্ঞ নৃত্যশিল্পী ও কোরিয়োগ্রাফারদের অংশগ্রহণে বিশেষ প্রশিক্ষণ ও সেশন আয়োজন করা হবে। এছাড়া দেশীয় লোকনৃত্য, শাস্ত্রীয় নৃত্য, সমকালীন ও ফিউশন নৃত্যের চর্চাকে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হবে।