হবিগঞ্জে ড্যাবের সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

হবিগঞ্জে ড্যাবের সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

সংগৃহীত

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে সদস্য কার্যক্রমের শুভ করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে জেলা শহরের একটি চাইনিজ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- ড্যাবের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. শাকিলুর রহমান। সভাপতিত্ব করেন ড্যাব হবিগঞ্জ জেলা সভাপতি ডা. মো. আহমুূদুর রহমান আবদাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ড্যাব সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ডা. নাফি মাহদী, সিভিল সার্জন ডা. রতœদ্বীপ বিশ্বাস।

স্বাগত বক্তব্য দেন- হবিগঞ্জ মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি রিয়েল সরকার। বক্তব্য রাখেন- জেলা ড্যাব নেতা  ডা. মুজিবুর রহমান পলাশ, ডা. জহিরুল ইসলাম, ডা. বাবুল আক্তার, ডা. এসকে ঘোষ, ডা. সুলেমান, ডা. মঈন উদ্দিন ইমন, ডা. হাসান কামাল। সভাটি পরিচালনা করেন ড্যাব জেলার সেক্রেটারি ডা. মাহমুদুল হাসান চৌধুরী।  

প্রধান অতিথির বক্তব্যে ডা. শাকিলুর রহমান বলেন, রাষ্ট্র সংস্কারে তারেক রহমানের ৩১ দফার মধ্যে স্বাস্থ্য খাত রয়েছে। ড্যাবের কার্যক্রমকে আরো গতিশীল করতে হবে।