ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৬৭৭ মামলা

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৬৭৭ মামলা

ফাইল ছবি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১ হাজার ৬৭৭টি মামলা করেছে। বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।   

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৩টি বাস, ৪টি ট্রাক, ২৩টি কাভার্ডভ্যান, ৪৬টি সিএনজি ও ১৫৩টি মোটরসাইকেলসহ মোট ৩৪৪টি মামলা হয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৫টি বাস, ১৬টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ১২টি সিএনজি ও ৪৩টি মোটরসাইকেলসহ মোট ১১৪টি মামলা হয়েছে।

ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৯টি বাস, ৮টি ট্রাক, ২০টি কাভার্ডভ্যান, ৩৩টি সিএনজি ও ১৫৯টি মোটরসাইকেলসহ মোট ২৭৯টি মামলা হয়েছে।

ট্রাফিক-মিরপুর বিভাগে ৭টি বাস, ১০টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ১৮টি সিএনজি ও ৯২টি মোটরসাইকেলসহ মোট ১৬৬টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-গুলশান বিভাগে ১১টি বাস, ১টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ১৭টি সিএনজি ও ১২৪টি মোটরসাইকেলসহ মোট ২৩৯টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ১৭টি বাস, ১টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ৫১টি সিএনজি ও ৮৮টি মোটরসাইকেলসহ মোট ২৫৫টি মামলা হয়েছে।

ট্রাফিক-রমনা বিভাগে ৮টি বাস, ১টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ৪৪টি মোটরসাইকেলসহ মোট ১২৬টি মামলা হয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে ৬টি বাস, ১টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি ও ১০০টি মোটরসাইকেলসহ মোট ১৫৪টি মামলা হয়েছে।

এছাড়াও অভিযানকালে মোট ৩৭২টি গাড়ি ডাম্পিং ও ২৫৩টি গাড়ি রেকার করা হয়েছে।