ঝুট গুদামে ভয়াবহ আগুন

ঝুট গুদামে ভয়াবহ আগুন

সংগৃহীত ছবি

গাজীপুরের কোনাবাড়ী এলাকায় ঝুটের গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে দেওয়ালিয়া বাড়ি এলাকার বাচ্চু মিয়ার পলি গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। 

 

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্র জানায়, ফায়ার সার্ভিসের কোনাবাড়ি তিনটি ইউনিট ও সারাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

কোনাবাড়ি ফায়ার সার্ভিসের ওয়ারহাউস ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম বলেন, আমরা সকাল সাড়ে পাঁচটার দিকে আগুন লাগার খবর পেয়েছি। আমাদের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ কাজ করছে।