রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি

রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি

ফাইল ছবি

রাজধানীসহ সারাদেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। যে কারণে রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। 

তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নেওয়া প্রয়োজন। রবিবার (৩০ নভেম্বর) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী রয়েছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।

 

পররাষ্ট্র উপদেষ্টার কর্মসূচি
দুপুর আড়াইটায় জাতীয় প্রেসক্লাবে ডিক্যাবের সঙ্গে মতবিনিময় সভা করবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বিএনপির কর্মসূচি

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় বাদ আসর নয়াপল্টন আনন্দ ভবন কমিউনিটি সেন্টারে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

জামায়াতের কর্মসূচি

সকাল ৯টায় মহাখালীর বিএমআরসি ভবনে নরমাল ডেলিভারি নিয়ে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।