শ্রীমঙ্গলে ট্রলি চাপায় নারী কর্মীর মৃত্যু

শ্রীমঙ্গলে ট্রলি চাপায় নারী কর্মীর মৃত্যু

ফাইল ছবি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি পলি ফাইবার কারখানায় ট্রলির নীচে চাপা পড়ে মার্জিয়া বেগম নামে এক নারী কর্মী মারা গেছেন। দুর্ঘটনাটি বুধবার উপজেলার ভূনবীর ইউনিয়নের সরকার বাজার এলাকায় রশনী পলি ফাইবার কারখানায় ঘটে। নিহত মার্জিয়া বেগম পাত্রীকুল গ্রামের তেপাড়া এলাকার আব্দুল হাসিম মিয়ার মেয়ে। তিনি ওই কারখানায় পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতেন।

স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দিন কামাল জানান, সকালে দায়িত্ব পালনকালে পেছন থেকে মালামাল পরিবহনের একটি ট্রলি মার্জিয়াকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে এলাকার মানুষ কারখানায় জড়ো হয়ে বিক্ষোভ করেন।

কারখানার জেনারেল ম্যানেজার দিদারুল ইসলাম শাকিল বলেন, ‘ঘটনাটি দুঃখজনক এবং সম্পূর্ণ অনিচ্ছাকৃত। আমরা নিহতের পরিবারকে সর্বাত্মক সহযোগিতা করব এবং পুনর্বাসনের চেষ্টা করব। তবে দুর্ঘটনার পর কিছু লোক প্রতিষ্ঠানে ভাঙচুর করলে আমাদেরও অনেক ক্ষতি হয়েছে।’

ওসি আমিনুল ইসলাম জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে