ফুলবাড়ীতে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ
সংগৃহীত ছবি
মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে দিনাজপুরের ফুলবাড়ীতে বিএনপির উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
সকাল সাড়ে ১০টায় থানা মোড়ে বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে একটি মাদকবিরোধী র্যালি বের করা হয়। ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান জামান ও অধ্যক্ষ খুরশিদ আলম মতির নেতৃত্বে র্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিমতলা মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ।
সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ খুরশিদ আলম মতির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত আইন উপদেষ্টা এবং যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি ব্যারিস্টার একে এম কামরুজ্জামান জামান।
আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ মো. নবিউল ইসলাম, সহসভাপতি নজমুল হক নাজিম ও আব্দুল মজিদ মণ্ডল, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার, সাবেক পৌর মেয়র মাহমুদ আলম লিটন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরতুজা হক অষ্টিন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল হাসান মোল্লা, উপজেলা যুবদলের সদস্যসচিব মাহবুব আলম মিলন প্রমুখ।