দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল যুবকের
ফাইল ছবি
মাগুরা সদর উপজেলার মালিকগ্রামে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুর রহিম (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহিম শহরের স্টেডিয়ামপাড়ার মাহবুবুর রহমানের ছেলে।
সদর হাসপাতালে কর্মরত পুলিশ আবু বক্কার জানান, নিহত আব্দুর রহিম মহম্মদপুরের পলাশবাড়ী গ্রাম থেকে স্টেডিয়ামপাড়ার বাড়িতে আসার পথে মালিকগ্রাম ঘটনাস্থলে পৌঁছালে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আব্দুর রহিম ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরও জানান, পরে স্থানীয়রা তাকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।