ফরিদপুরের ভাঙ্গায় চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ৪ সদস্য আটক
প্রতিকী ছবি
ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্যকে আটক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে ভাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে মো. ইমরান মোল্লা, শেখ মিরাজ, সোহাগ মোল্লা ও বিপ্লব মুন্সী নামে চারজনকে আটক করা হয়।
অভিযান চলাকালে আসামিদের কাছ থেকে চোরাই আর-১৫ এবং ভি-৩ মোটরসাইকেল উদ্ধার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমান জানান, ভাঙ্গা থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট চারজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় তাদের কাছ থেকে চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এ ব্যাপারে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. আশরাফ হোসেন বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।