কুবির ভাষা-সাহিত্য পরিষদের নেতৃত্বে এমদাদ ও নাজমুল
ফাইল ছবি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী সংগঠন ‘ভাষা-সাহিত্য পরিষদে’র নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন স্নাতকোত্তর ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এমদাদুল হক এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন স্নাতক ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুল হাছান।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শামসুজ্জামান মিলকী, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক ড. মো. মোকাদ্দেস-উল-ইসলাম, সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম এবং প্রভাষক মো. গোলাম মাহমুদ পাভেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য পদে দায়িত্ব পেয়েছেন—যুগ্ম সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আবুল হোসেন, সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাহমুদা খানম ঊর্মিলা, ক্রীড়া সম্পাদক মো. রকিবুল ইসলাম, সহ-ক্রীড়া সম্পাদক মো. নাঈম ইসলাম, প্রচার সম্পাদক অমি দেব এবং সহ-প্রচার সম্পাদক: মো. আনোয়ার হোসেন।
এছাড়া, বিভাগের ছয়টি শিক্ষাবর্ষ থেকে ছয়জন শ্রেণি প্রতিনিধি কার্যকরী পরিষদে অন্তর্ভুক্ত থাকবেন।