অপারেশনের মাধ্যমে জমাট আঙুল পৃথক করা যাবে?
প্রতিকী ছবি
প্রশ্ন : আমার ছেলে দুই আঙুল জমাট অবস্থায় জন্মগ্রহণ করেছে। এখন আমি অপারেশনের মাধ্যমে তার আঙুল দুটিকে পৃথক করতে ইচ্ছা করেছি। এরূপ করা জায়েজ হবে কি?
-আলমগীর, সায়েদাবাদ
উত্তর : অঙ্গহানির আশঙ্কা না হলে অপারেশনের মাধ্যমে যমজ আঙুলগুলোকে পৃথক করার অনুমতি আছে। (ফাতাওয়ায়ে কাজি খান : ৪/৩৬৮, ফাতাওয়ায়ে মাহমুদিয়া : ১২/৩২৫, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ১১/৪২৫)
সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।